মালদা

২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলারের উদ্যোগে বন্যার্তদের দেওয়া হল ত্রান সামগ্রী

মহানন্দার জল ঢুকে প্লাবিত হয়েছে পুরাতন মালদার বেশ কয়েকটি ওয়ার্ড। ৮, ৯, ২০, নম্বর ওয়ার্ড এর মানুষেরা ঘর ছাড়া হয়েছে। নেই তাদের কাছে খাবারের কোন সামগ্রী। বন্যার জলে ডুবে যাওয়া মানুষেরা আশ্রয় নিয়েছে শহরের বিভিন্ন ক্লাবে ও স্কুলে। এদিন পুরাতন মালদার অসমানিয়া হাই মাদ্রাসা স্কুলে জানান প্রশাসনের কর্তাব্যাক্তিরা। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সফিকুল ইসলামের উদ্যোগে বন্যার্তদের দেওয়া হয় ত্রান সামগ্রী। ১৫০ টা পরিবারকে ৩ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি চিরা ও ৫ টা করে ডিম বিতরন করা হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার অন্যান্য কাউন্সিলারেরা। 

        পাশাপাশি মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার বিভিন্ন ক্যাম্প গুলিতে খাবার বিতরন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ অন্যান্যরা।